# Tags

খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে অবহিতকরণ সভা

খাগড়াছড়ি// খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ের এর আয়োজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যমে কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় সভাপতিত্ত্ব করেন, খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন রতন খীসা।

এসময় তিনি বলেন, হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকার দেশব্যাপী ঠিকাদান ক্যাম্পেইন শুরু করবে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে।
খাগড়াছড়িতে স্থায়ী টিকাদান কেন্দ্র- ০৯ টি (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী টিকাদান কেন্দ্র ০৮ টি, পৌর টিকাদান কেন্দ্র ০১ টি ও কমিউনিটি কেন্দ্র- ৯৪৫ সহ সর্বমোট- ১৫১৯ টি কেন্দ্রে ৭৯,৪৩২ জন শিশুদের বিনা মূল্যে এমআর টিকা প্রদান করা হবে।

নির্দিষ্ট বয়সী বয়সি সকল শিশু সকল শিক্ষার্থীদের ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করতে পারবে। পরে এই কার্ড দেখিয়ে কেন্দ্রে থেকে টিকার ডোজ গ্রহণ করতে পারবে।

এতে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল বাশার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডা. উৎপল চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম, সহ জেলা গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।